গাইবান্ধার গোবিন্দগঞ্জে হের-োইন-ইয়-াবাসহ মা-দক ব্যবসায়ী গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি—মোঃ জাফর ইকব-াল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭ গ্রাম হের-োইন, ২০ পিস ইয়-াবা ট্যাবলেট ও মা-দক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাসহ আবু আল মোঃ রাসেল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার, ৯ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে রাসেলের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে রাসেলকে তার শয়নকক্ষে খাটের ওপর বসা অবস্থায় আটক করা হয়। পরে ঘরে তল্ল-াশি চালিয়ে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে থাকা একটি টিস্যু ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটে রাখা ৭ গ্রাম হের-োইন ও ২০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে জব্দ করা হয় মা-দক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।