তাজা খবর
বিজ্ঞাপন

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ই/য়া/বাসহ দুই মা/দ/ক কারবারি গ্রে/প্তা/র

খবর টিভি ডেস্ক ১২ দিন আগে | ০৯:২০ PM

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ জাফর ইকবাল রানা

গাইবান্ধার ফুলছড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে ফুলছড়ী থানার ১ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযানকালে আনিসুর রহমানের বাড়ির সংলগ্ন ঢালাই সড়কে মাদক কেনাবেচার সময় দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. আনিসুর রহমান। তারা উভয়েই মৃত মজিবর রহমানের ছেলে এবং ঘোলদহ গ্রামের বাসিন্দা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আলমগীর হোসেনের পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি কালো জিপার প্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা এবং আনিসুর রহমানের কাছ থেকে অপর একটি কালো জিপার প্যাকেটে থাকা আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় ফুলছড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ