চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার অধিকাংশ মানুষ এখনো কোনো ধরনের সরকারি সহায়তা পাননি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
রোববার(১২ জুলাই) বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে এনসিপির নাহিদ ও হাসনাত বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নামমাত্র ত্রাণ নয়, অবিলম্বে প্রতিটি বন্যাদুর্গত পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে। আমরা তাই বন্যায় ক্ষতিগ্রস্ত সকলেই যেন সহায়তা পায়।
তারা সরকারের প্রতি দ্রুত ও কার্যকর ত্রাণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান, যাতে দুর্গত মানুষ মানবিক সংকট থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন।