তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে পুলিশের অ’ভি’যা’নে ৪০ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক ব্যবসায়ী গ্রে’প্তা’র

Md. Mohashin Hossain Chandpur ৬১ দিন আগে | ০১:০৯ PM

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সরখাল গ্রামের সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে লিয়াকত হোসেন ওরফে টুটুল (৪০)-কে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি ফরিদগঞ্জ উপজেলার ধলমগড় চর (মিজি বাড়ি) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোহাম্মদ আলী এবং মাতার নাম হাসিনা আক্তার।

 

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বার্তা প্রেরক

মহসিন হোসাইন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ