তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক আলোচনা সভা

Md. Mohashin Hossain Chandpur ৪০ দিন আগে | ০৬:৪২ PM

মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলে সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২ আগস্ট) সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় জেলেদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ