তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ১৫ পিস ইয়-াবাসহ যুবক গ্রেপ্তার

Md. Mohashin Hossain Chandpur 41 minutes আগে | ১০:৩৮ PM

চাঁদপুরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৫ পিস ইয়-াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৯ জুলাই ২০২৬) মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের একটি দল সদর মডেল থানাধীন বড় স্টেশন সংলগ্ন মোলহেড ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাজিব হোসেন (২৭)। তিনি মো. কুদ্দুস ফকির ও মর্জিনা বেগমের ছেলে। তার বাড়ি চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন সংলগ্ন যমুনা রোড (ফকির বাড়ি) এলাকায়।

অভিযানকালে তার কাছ থেকে একটি নীল রঙের ছোট পলিপ্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১৫ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়-াবার মোট ওজন ১ দশমিক ৪ গ্রাম বলে জানিয়েছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদী হয়েছেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক (খ সার্কেল) মো. আবু রেজা মেহেদী হাসান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ