ছাতকে আলীগঞ্জ বাজারে সাবেক মেম্বার আব্দুন নুরের উপর সন্ত্রাসী হা-মলায় প্রতিবাদ সভা
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনুজানি গ্রামের বাসিন্দা আব্দুন নুরের উপর সন্ত্রাসী হা-মলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় আলীগঞ্জ বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বরাটুকা, চেলার চর, আনুজানি গ্রাম সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,গত শনিবার এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুল হাসান ছালিকের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের উপর যে ন্যাক্কারজনক হা-মলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়।
এলাকায় এ ধরেনের অপরাধ যাতে আর সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মেম্বারের উপর সন্ত্রাসী হা-মলার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকায় মব সৃষ্টি করে ছালিক বাহিনী বিগত দিনেও নোংরা কাজ করেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দাপট দেখিয়ে জমি জোর দখল, শিক্ষা প্রতিষ্ঠান দখল সহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল এ বাহিনী।
বক্তারা বলেছেন, অতি দ্রুত এ বাহিনীর সকলকে আইনের আওতায় আনা হোক। তা-না হলে, এলাকার পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে চলে যাবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।হা-মলাকারী সন্ত্রাসীরা সাবেক এ ইউপি সদস্যের ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। তারা এ সাবেক ইউপি সদস্যকে গ-ুম করার চেষ্টা করেছে।
বাজার পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, চন্দন মিয়া, নুরুল গনি, সাজুর আলী, গোলাম কিবরিয়া আব্দুল আলী, আরজু মিয়া, সমরাজ মিয়া, আবু বকর, মুসলিম উদ্দিন প্রমুখ।