মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
তাঁর পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
মো. রেজাউল করিম ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ৩০ জানুয়ারি ২০২৫ সালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করেন। পাশাপাশি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা প্রশংসিত হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সমৃদ্ধি কামনা করা হয়েছে।