তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

Desk Editor ৫ দিন আগে | ০২:৫০ PM

ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

 

সেলিম মাহবুব, ছাতকঃ

 

বিজ্ঞাপন

মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলা আদর্শ শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জের তানজিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

 

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাঈমুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান-টি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

 

বিজ্ঞাপন

কোরআন থেকে তেলাওয়াত করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান। আমন্ত্রিত প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি শাহরিয়ার ফাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী ছাতক উপজেলার সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সাবেক সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদ, জেলা শিবিরের আইন সম্পাদক মাসুদ আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল মমিনসহ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের এই কৃতিত্বকে মূল্যায়ন করাকে আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি।

 

ইসলামী ছাত্রশিবির তোমাদের সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। মেধার সাথে সততার সমন্বয় করতে পারলেই কেবল তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

 

ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান বলেন, “জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়াই ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের অন্যতম প্রধান শর্ত। সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সামনের দিকে এগিয়ে গেলে সফলতা আসবেই।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্রশিবিরের এই উদ্যোগকে একটি যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করে এর উচ্চ প্রশংসা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ