মাধবপুরে ৭৮০০ ইয়-াবাসহ যুবক গ্রেপ্তার
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ মো. কাদের মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় ইয়-াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মাধবপুর পৌরসভা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ জানায়, এর আগে রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে একটি পিকআপে করে ইয়-াবার চালান জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে নেওয়া হচ্ছে। পরে মহাসড়কের একটি টাওয়ারের বিপরীতে চেকপোস্ট বসিয়ে নেভি ব্লু ও হলুদ রঙের একটি পিকআপ থামানোর সংকেত দেওয়া হয়।
এ সময় পিকআপ থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়-াবা থাকার কথা স্বীকার করেন বলে দাবি করেছে এসআরবি-৯।
পরে তাঁর দেখানো মতে পিকআপের ইঞ্জিনের ওপর জিআই তার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা কালো পলিথিনের ভেতর থেকে ৩৯টি বায়ুরোধক পলি জিপারে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কাদের মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।
এসআরবি-৯-এর দাবি, জিজ্ঞাসাবাদে কাদের মিয়া সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়-াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মা-দকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।