- ময়মনসিংহের মুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. সামিদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনার লক্ষ্যে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি দিল মাহমুদ সাফিন, উপজেলা প্রচার সম্পাদক নাজিব হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।