তাজা খবর
বিজ্ঞাপন

টঙ্গিবাড়ীতে দীর্ঘদিনের কাঁচা সড়কে পাকাকরণ কাজের উদ্বোধন

Liton mahmud ৪ দিন আগে | ০৬:৫৪ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিনের কাঁচা সড়ক। বর্ষায় কাদা আর পিচ্ছিল পথে চলাচলে দুর্ভোগ ছিল নিত্যদিনের। অবশেষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি থেকে ধীপুর পর্যন্ত সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপি নেতা ও কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রনি গাজী।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে মান্নান মৃধা, নজরুল তালুকদার, আমজাদ মাদবর, টিটু দেওয়ান, রফিকুল মল্লিক, শ্যামল মল্লিক, আলম বেপারী, সেলিম বেপারী, জামাল মৃধা, হাবিবুর গাজী ও আওলাদ মৃধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় তাঁদের চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ত। এতে যানবাহন চলাচলের পাশাপাশি হেঁটে চলাচলকারী মানুষও ভোগান্তিতে পড়তেন। পাকাকরণের কাজ শেষ হলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।

রনি গাজী বলেন, ‘আমি চাই আমার এলাকার সব কাঁচা রাস্তা পাকাকরণ হোক। এলাকার প্রতিটি রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগুক। ইতিমধ্যে আমরা সাতটি রাস্তার জন্য আবেদন করেছি। এর মধ্যে চারটি রাস্তার কাজ পেয়েছি। আশা করছি, বাকি তিন-টি রাস্তার কাজও দ্রুত পাওয়া যাবে।’

মেসার্স সানজিদা কনস্ট্রাকশনের মালিক শহীদুল ইসলাম কাজল বলেন, সড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী চার মাসের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ