মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় সুবাশের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেক বেপারীর ছেলে সাজু কামাল বেপারী ওরফে মধু (৩০) এবং একই এলাকার আবু বকর সিকদারের ছেলে আকাশ সিকদার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মা-দকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মা-দক মামলা করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।