মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুই মা-দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মা-দক ব্যবসায়ী মো. জয়নাল দেওয়ান (৫২) এবং মো. রাকিব দেওয়ান (২১)-কে।
সোমবার (৭ সেপ্টেম্বর) টঙ্গীবাড়ী থানাধীন রবনগর কান্দি এলাকার ভূইয়া বাড়ী জামে মসজিদের সামনে পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল দেওয়ান হাট ব-ালিগাঁও এলাকার মো. বুধাই দেওয়ানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। অপর গ্রেপ্তার রাকিব দেওয়ান রবনগর কান্দি এলাকার মো. আব্দুল বর দেওয়ানের ছেলে।
পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।