সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাঈল গ্রামের মাছ ব্যবসায়ী আবু বক্কার ট্রাকের চাকার নিচে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নি-হত আবু বক্কার আজ সকালে ব্যবসায়িক কাজে নিমগাছি বাজারে যান। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ল-াশ উদ্ধারের কাজ শুরু করে।
এ ঘটনায় নিমগাছি বাজার এলাকা ও নি-হতের গ্রাম আড়ংগাঈলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।