সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন মামলায় গ্রেপ্তার চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে তাড়াশ থানা পুলিশ। এর মধ্যে গরু চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং সাজা ও নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তাড়াশ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কোহিত গ্রামের মো. ইমান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন; দেশীগ্রাম গ্রামের মো. আব্দুল বাহেরের ছেলে মো. আউয়াল হোসেন (২৯); গৌরিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রুবেল আহম্মেদ এবং কালুপাড়া গ্রামের মো. ছলিম উদ্দিনের ছেলে মো. লিটন হোসেন (৩০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা নং-১১, তারিখ ০৯/০৬/২০২৬; মো. আউয়াল হোসেনের বিরুদ্ধে সিআর-১৫৬/২৫ এবং মো. রুবেল আহম্মেদের বিরুদ্ধে সিআর-১১০/২৫ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মো. লিটন হোসেনকেও সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “তাড়াশ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাড়াশ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।