তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গা-ঁজাসহ দুই মা-দক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গা-ঁজাসহ দুই মা-দক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। এ সময় মা-দক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ পৌরসভা এলাকার হাসপাতাল গেইটের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাড়াশ থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৬ কেজি ৪০০ গ্রাম মা-দকদ্রব্য গা-ঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার পল-াশবাড়ী উপজেলার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩১) এবং তাড়াশ পৌর শহরের উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। অভিযানে মা-দক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, মা-দকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মা-দকমুক্ত সমাজ গড়তে স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মা-দক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার (২ সেপ্টেম্বর) মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ