তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশ এক কৃষকের ৮ গরু চুরি

সংগ্রহে: Oplus_16908288

 

সিরাজগঞ্জের তাড়াশে গোয়াল ঘরের তালা ভেঙে এক কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চোরেরা কৃষক হায়দার আলীর বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে প্রবেশ করে ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই ভুক্তভোগী।

ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী অভিযোগ করে বলেন, গরুগুলো তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসঙ্গে ৮টি গরু গোয়াল থেকে চুরি হওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

বিজ্ঞাপন

এদিকে রাতে গরু চুরি ঠেকাতে রাতের বেলা পাহারা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ