মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ এলাকায় দশমী মেলার প্রথম দিনেই নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। এতে সাহাব (২৩)সহ অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় নৌকায় ওঠাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় সাহাব নামে এক যুবকের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে তার আঙুলের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, নৌকায় ওঠাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাগ্বিতণ্ডার পর সংঘ-র্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
ঘটনার পর আহতদের চিকিৎসা ও বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানা গেছে। এর মধ্যে আহত সাহাবের চিকিৎসার জন্য হাটলক্ষীগঞ্জ এলাকার তারেক নামে এক যুবকের মাধ্যমে ৫০ হাজার টাকা এবং মোল্লারচর এলাকার অনিকের পরিবার ও মহাকালী এলাকার অপর এক আহতের পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে মেলা শুরুর প্রথম দিনেই সংঘ-র্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে মেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি মেলার নামে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাছলিম বলেন, ❝ঘটনাটি তদন্ত করে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।