তাজা খবর
বিজ্ঞাপন

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন অনুষ্ঠিত

Desk Editor ১৪ দিন আগে | ০৬:৫২ PM

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন অনুষ্ঠিত

 

দিরাই প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

 

অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনাময় পরিবেশে সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ‘ধল আশ্রম’-এ অনুষ্ঠিত হয়ে গেল ‘মর্নিং ফুটবল টিম দিরাই’-এর বার্ষিক বনভোজন।

 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী এই আয়োজনে ক্লাবের সদস্য ও খেলোয়াড়েরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে মেতে ওঠেন।

 

ভোর থেকেই ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উৎসবমুখর পরিবেশে ধল আশ্রমে একত্রিত হন। দুপুরে মধ্যাহ্নভোজ ও প্রীতি ম্যাচের মধ্য দিয়ে পুরো আয়োজন-টি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

বিজ্ঞাপন

 

আয়োজকরা জানান, ক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতেই এই বনভোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

ভবিষ্যতে খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও মর্নিং ফুটবল টিম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, আনন্দদায়ক এই বনভোজন-টি সৌজন্যমূলকভাবে সহায়তা করেছেন সেন মার্কেট, দিরাই-এর স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মাদানী ডিজিটাল প্রিন্ট’-এর স্বত্বাধিকারী মনসুর আহমদ।

বিজ্ঞাপন

 

উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য আশিষ ভৌমিক প্রনয়, পাবেল হাসান, আব্দুল রাজী, শাহ আলাম, শাহিন ও রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

বিজ্ঞাপন

মনোরম পরিবেশ ও আপ্যায়নের মধ্য দিয়ে সন্ধ্যায় আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ