তাজা খবর
বিজ্ঞাপন

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দিরাইয়ে আগাম প্রস্তুতির সভা

Desk Editor ১১ দিন আগে | ০৭:১৮ PM

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দিরাইয়ে আগাম প্রস্তুতির সভা

 

দিরাই প্রতিনিধি :

 

বিজ্ঞাপন

দুর্যোগের আগাম প্রস্তুতি ও সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সঞ্জীব সরকারের সভাপতিত্বে এ সভা হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

বিজ্ঞাপন

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে ও ইএসডিও’র বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটির লক্ষ্য হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং ও সারওয়ার হোসেন (ফিল্ড ফ্যাসিলিটেটর)সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

 

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠা প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

 

বিজ্ঞাপন

একই সঙ্গে দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ