তাজা খবর
বিজ্ঞাপন

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

Abdur Rahim Panchagarh Sadar ২৫ দিন আগে | ০৩:৫০ PM
সংগ্রহে: Oplus_131072

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের নদী, খাল ও জল-াশয় দখলমুক্ত এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।
তিনি বলেছেন, একবার খনন ও পুনরুদ্ধার করা নদী-খাল কিংবা জল-াশয় যাতে আবার দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।  নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর রিভার ক্যাম্প- এর কার্যক্রম উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিন-টি আন্তঃসীমান্ত নদী রয়েছে।
এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ফারাক্কা চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তি নবায়নের বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে রিভার ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। বিভিন্ন জেলা ঘুরে এ কর্মসূচি শেষ হবে টেকনাফে গিয়ে।

এসম পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, তেঁতুলিয়ার উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধানসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ