জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
নানা আয়োজনের মধ্যদিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অংগ সহযোগি সংগঠনের নেতা -কর্মীসহ জেলার ৫ উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে শহরের শেরে বাংলা পার্কে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।