তাজা খবর
বিজ্ঞাপন

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত-্যা; বিএমএসএফের প্রতিবাদ

Desk Editor ১২ দিন আগে | ০৫:১৩ PM

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত-্যা; বিএমএসএফের প্রতিবাদ

 

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ খ্রী: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত-্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্-যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাতে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নি-হত হওয়ার খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র থেকে জানা গেছে মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় একজন সংবাদকর্মীর প্রা-ণহানি শুধু তাঁর পরিবারকে অসহায় করেনি, বরং সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

 

বৃহস্পতিবার রাতে বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বলেন, একজন সাংবাদিকের ওপর হা-মলা ও হত-্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সাংবাদিকদের পেশাগত কাজ, অনুসন্ধানী প্রতিবেদন কিংবা অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখির কারণে কেউ হুমকি বা হা-মলার শিকার হলে তার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো সাংবাদিকের কলম বা কণ্ঠস্বরকে গুলির মুখে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

 

স্থানীয় সূত্র জানিয়েছে এর আগেও আলিফ ফকিরকে কুপিয়ে জখম করার একটি ঘটনা ঘটেছিল। আগের হা-মলার সঙ্গে বর্তমান হত-্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা জরুরি। পূর্ববর্তী হা-মলার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছিল, সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হচ্ছে।

 

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক হত-্যার পর শুধু শোক প্রকাশ বা সাময়িক অভিযান পরিচালনা যথেষ্ট নয়। হত-্যাকাণ্ডের পেছনের কারণ, সম্ভাব্য পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নি-হত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

বিএমএসএফ ও সাংবাদিক নির্-যাতন প্রতিরোধ কমিটি মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক জবাবদিহি এবং জনগণের তথ্য জানার অধিকার রক্ষা করা। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য রাষ্ট্র, প্রশাসন, গণমাধ্যমের মালিকপক্ষ ও সাংবাদিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

 

বিবৃতিতে নি-হত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর হত-্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ