তাজা খবর
বিজ্ঞাপন

নেত্রকোনায় সেভেন রিংস্ সিমেন্টের বর্ণিল শুভ হালখাতা অনুষ্ঠিত

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্ট-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ণিল হালখাতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার একটি কমিউনিটি সেন্টারে ওমর ট্রেডার্সের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমর ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং ময়মনসিংহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সালমান ওমর রুবেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড ও শুন শিং সিমেন্ট মিলস্ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ হারুন-অর-রশিদ।তিনি তাঁর বক্তব্যে বলেন, সেভেন রিংস সিমেন্ট কেবল একটি পণ্য নয়, এটি গুণগত মান, নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়ীতার প্রতীক। আমাদের এই অগ্রযাত্রায় পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতারাই আমাদের প্রকৃত শক্তি। বর্ণিল হালখাতা এই আয়োজনের মাধ্যমে আমরা অংশীদারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই। ভবিষ্যতেও উন্নত মানের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সেভেন রিংস সিমেন্ট বদ্ধপরিকর। দাম তুলনামূলক বেশি হলেও আপনারা গুণগত মানসম্পন্ন সিমেন্ট বিক্রি অব্যাহত রাখবেন।
‎তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে অংশীদারদের আন্তরিক সহযোগিতা, আস্থা ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতেই সেভেন রিংস সিমেন্ট আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড ও শুন শিং সিমেন্ট মিলস্ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আরিফুর রহমান এবং সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের ময়মনসিংহ বিভাগের সিনিয়র ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন।অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ শামিমুল ইসলাম শুভ ম্যানাজার সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও মোঃ শাহিনুর রহমান, রিজিওনাল সেলস্ ম্যানেজার, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এবং উপস্থিত ছিলেন ওমর ট্রেডার্স এর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল খালেক।সম্পূর্ন অনুষ্ঠান মিষ্টি ভাষায় উপস্থাপনা করেন এরিায়া সেলস্ ম্যানেজার সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড মোঃ মাহফিদুর রহমান রিপন।এ ছাড়া সেভেন রিংস সিমেন্টের ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ সালের ওমর ট্রেডার্সের সেরা গ্রাহকদের মাঝে পারফরম্যান্স গিফট প্রদান, সকল অংশগ্রহণকারীর জন্য কমন গিফট এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সভাপতির বক্তব্যে মোঃ সালমান ওমর রুবেল বলেন, আমাদের কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে আমাদের পরিচালিত করছেন, তাতে আমরা সন্তুষ্ট। আপনাদের সঙ্গে ব্যবসা করে আমরা ভালো আছি। এর চেয়ে বেশি বা ভিন্ন কিছু হওয়ার প্রয়োজন অনুভব করি না। আমরা বুকের ওপর হাত রেখে বলতে পারি, সততার সঙ্গে ব্যবসা করছি। আমরা অবৈধ উপার্জন করি না এবং অসৎ ব্যবসার সঙ্গে জড়িত নই।তিনি আরও বলেন, বর্ণিল হালখাতা এই আয়োজন শুধু ব্যবসায়িক সম্পর্কের আনুষ্ঠানিকতা নয়; বরং পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রাণবন্ত ও উৎসবমুখর এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ