তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে এই প্রথম পুরাতন ব্যাটারি চালিত অটো-রিকসা, ভ্যান ক্রয়-বিক্রয়ের বাজার উদ্বোধন

Abdur Rahim Panchagarh Sadar ২৭ দিন আগে | ০৫:০৩ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

পঞ্চগড়ে এই প্রথম পুরাতন ব্যাটারি চালিত অটো-রিকসা, ভ্যান ক্রয়-বিক্রয়ের বাজার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার পুরাতন পঞ্চগড় মিলগেট বাজার সংলগ্ন মিল মাঠে ৮ নং ওয়ার্ডের যুব সমাজ সপ্তাহে দুইদিন পুরাতন ব্যাটারি চালিত অটো-রিকসা, ভ্যান ক্রয়-বিক্রয়ের বাজারের আয়োজন করে।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পুরাতন ব্যাটারি চালিত অটো- রিকসা, ভ্যান ক্রয়-বিক্রয়ের বাজার এর উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সফিউজ্জামান পাটোয়ারী রুবেল।

এসময় পৌর মহিলা দলের সভাপতি সেলিনা করিম, পঞ্চগড় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম, পুরাতন ব্যাটারি চালিত অটো রিকসা, ভ্যান ক্রয়-বিক্রয় বাজারের আয়োজক আব্দুল বাতেনসহ কমিটির সদস্যরা।

এ সময় স্থানীয় ব্যবসায়ী,পুরাতন ব্যাটারি চালিত অটো রিকসা, অটো,ভ্যান মালিক ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আয়োজক জাহেদুল ইসলাম রাসেল ও আব্দুল বাতেন জানান, পুরাতন ব্যাটারি চালিত অটো রিকস অটো, ভ্যান কেনা-বেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান তৈরির লক্ষ্যেই এ বাজার চালু করা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে পুরাতন ব্যাটারি চালিত অটো রিকসা,অটো,ভ্যানের কাগজপত্র যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন।
তারা আরো ও জানান, সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার পুরাতন পঞ্চগড় মিলগেট বাজার সংলগ্ন মিল মাঠে এ বাজার বসবে।
ফলে পঞ্চগড় জেলার আশপাশের এলাকার মানুষ সহজেই পুরাতন ব্যাটারি চালিত অটো রিকসা, অটো, ভ্যান কেনা -বেচার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ