জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ে পেশাদার স্প্রে ম্যানদের মাঝে বিনামূল্যে চার্জার স্প্রে মেশিন, কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও দিনব্যাপী স্প্রে ম্যানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) ইনতেফা কোম্পানির আয়োজনে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন।
ইনতেফা কোম্পানির রংপুর ডিভিশনাল ম্যানেজার আবু তাহের মামুন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুন্নবী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ খুরশিদা আলমসহ প্রমুখ।
অনুষ্ঠানে ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার ছানোয়ার হোসাইন জেলার ৩০ জন স্প্রে ম্যানকে ব-ালাইনাশক ব্যবহারে সচেতন হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্প্রে ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথি ৩০ জন স্প্রে ম্যানদের মাঝে চার্জার স্প্রে মেশিন সহ সকল প্রকার সরঞ্জাম ও একশত জন কৃষকের মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
এ সময় ইনতেফা কোম্পানির মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।