জেলা প্রতিনিধি পঞ্চগড় :
” বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ শুরু হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আযোজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো: আবু সাইম,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম,জেলা যু্দলের সাধারণ সস্পাদক নুরুজ্জামান বাবু, বনবিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সরকারী অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
পরে সরকারী অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।