তাজা খবর
বিজ্ঞাপন

আশুলিয়ার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারীসহ ৩ ল-াশ উদ্ধার  

Desk Editor ৭ দিন আগে | ০১:২২ PM

আশুলিয়ার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারীসহ ৩ ল-াশ উদ্ধার  

 

 

মোঃরফিকুল ইসলাম জিলু

বিজ্ঞাপন

 

সাভার ঢাকা

 

বিজ্ঞাপন

ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৫সেপ্টম্বর) দেড় টার দিকে হাজী হজরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মর-দেহগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসবাস করতেন। কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আশুলিয়া থানা-পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের মর-দেহ উদ্ধার করে।

 

বিজ্ঞাপন

নি-হত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মর-দেহ উদ্ধারের ঘটনায় এটি হত-্যাকাণ্ড হতে পারে বলে ধারণ করছেন পুলিশ। তবে এটি হত-্যাকাণ্ড কি না এবং তিনজনের মৃত-্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের পাশাপাশি আশুলিয়া থানা-পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় নি-হতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

 

বিজ্ঞাপন

বাড়ির মালিক হাজী হজরত আলীর কাছে ভাড়াটিয়াদের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন। তবে ভাড়াটিয়াদের কোনো ফরম, পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

 

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তালেব বলেন, ঘটনাটি তদন্তাধীন। মর-দেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত-্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নি-হত দুজন স্বামী-স্ত্রী হতে পারেন। তবে তাদের পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ