তাজা খবর
বিজ্ঞাপন

বৃষ্টির মাঝে কর্দমাক্ত মাঠেও অনন্য দৃঢ়তা–আনসার ব্যাটালিয়ন সিপাহি হওয়ার অদম্য প্রত্যয়।

Desk Editor ৩৮ দিন আগে | ১২:৪২ PM

বৃষ্টির মাঝে কর্দমাক্ত মাঠেও অনন্য দৃঢ়তা–আনসার ব্যাটালিয়ন সিপাহি হওয়ার অদম্য প্রত্যয়।

ডেস্ক রিপোর্ট :

 

০৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার):শ্রাবণের কর্দমাক্ত মাঠে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাতে কী! হাজারো তরুণের চোখে-মুখে তখন শুধুই দেশসেবার অদম্য স্বপ্ন। ৪ আগস্ট গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সিপাহি নিয়োগ পরীক্ষা ও বাছাইয়ে দেখা গেল তারুণ্যের এমনি অনন্য জয়গান। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও পঞ্চগড় থেকে আসা চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত পুরো একাডেমি প্রাঙ্গণ।

 

বিজ্ঞাপন

বাছাই প্রক্রিয়ার শুরুতেই ছিল কঠোর নিয়মানুবর্তিতা। প্রবেশপত্র যাচাই, উচ্চতা পরিমাপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিটি ধাপ পেরিয়ে প্রতিযোগীরা পা রাখেন স্পোর্টস মাঠে। বৃষ্টির কারণে মাঠ কিছুটা পিচ্ছিল ও কর্দমাক্ত হলেও, তা তরুণদের এগিয়ে যাওয়ার প্রত্যয়কে বিন্দুমাত্র দমাতে পারেনি।

 

শারীরিক সক্ষমতা যাচাইয়ের চ্যালেঞ্জে ১৫০ থেকে ১৯০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করা, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প এবং ভারী টায়ার ড্র্যাগিংয়ের মতো কঠিন সব ধাপ পাড়ি দিতে হয়েছে প্রার্থীদের। এটি কেবল চাকরি পাওয়ার লড়াই ছিল না, ছিল চরম সহ্যক্ষমতা ও শৃঙ্খলার পরীক্ষা।

বিজ্ঞাপন

 

প্রতিটি ধাপ সফলভাবে শেষ করার পর প্রার্থীদের ক্লান্ত মুখে ফুটে উঠছিল এক অদ্ভুত আত্মতৃপ্তি। ঘামে-ভেজা শরীরে প্রতিটি ধাপে শেষ রেখা স্পর্শ করা এই তরুণদের প্রতিটি পদক্ষেপ যেন জানান দিচ্ছিল দেশপ্রেম, নিজের ও পরিবারের স্বপ্ন পূরণের গভীর অনুভূতি। স্বপ্নপূরণ আর দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করার এক অটুট আত্মবিশ্বাস নিয়ে প্রাথমিক মেডিকেল শেষে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুত তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ