তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟎𝟐 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫, 𝟐𝟎𝟐𝟔]
অদ্য ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয় সরকারি সফরে ভোলা জেলায় আগমন করেন।
মাননীয় মন্ত্রী মহোদয় ভোলায় এসে তাঁর নিজ বাসভবনে পৌঁছালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। এসময় ভোলা জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে সুশৃঙ্খল গার্ড অব অনার প্রদান করে। মাননীয় মন্ত্রী মহোদয় গার্ড অব অনারের সালামি গ্রহণ করেন।
এসময় ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন।