তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে রাস্তার পাশ থেকে এক কম্পিউটার কম্পোজ ব্যবসায়ীর মর-দেহ উদ্ধার

Abdur Rahim Panchagarh Sadar ৬ দিন আগে | ০৪:২২ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :

পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামের এক কম্পিউটার কম্পোজ ব্যবসায়ীর মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজনগর -তুলারডাঙ্গা রাস্তার পাশের খাল থেকে তার মর-দেহ উদ্ধার করা হয়। তার মৃত-্যুর কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে।
পঞ্চগড় জেলা পরিষদের সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন তিনি। স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজনগরের বাড়িতে থাকতেন।

পারিবারিক সুত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে রেজাউল করিম রেজা বাড়ি থেকে বের হয়ে যান। এর পর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে তার মর-দেহ পড়ে থাকার খবর পান তারা

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাতটার দিকে ৯৯৯-এ ফোন করে তুলার ডাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি অজ্ঞাত মর-দেহ পড়ে থাকার খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর-দেহটি উদ্ধার করে এবং ঘটনাস্থলটি ঘিরে রাখে।

বিজ্ঞাপন

পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মর-দেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, বুধবার সকালে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ল-াশের আলামত সংগ্রহ করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ