তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড় বাজারে পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Abdur Rahim Panchagarh Sadar ৪ দিন আগে | ০১:৩২ AM
সংগ্রহে: Oplus_132098

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :
পঞ্চগড় বাজারে পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) পঞ্চগড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর কার্যালয়ে
দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ৯ পদের মধ্যে ৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি, পঞ্চগড় বাজার পাইকারী কাঁচমাল ব্যবসায়ী সমবায় সমিতি লি: ও উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন।

বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে ‘ছাতা’ প্রতীকে মোহাম্মদ মনির হোসেন
৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী ‘চেয়ার’ প্রতীকের
কফিল উদ্দীন পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে মো: মনির হোসেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকে
মো: আবুল বাশার বাদশাহ পেয়েছেন ৩৮ ভোট।

ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রথম হয়েছেন, মো: সাইদুল শেখ তলোয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট, দ্বিতীয় হয়েছেন মো: দুলাল হোসেন মই প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ ভোট, তৃতীয় হয়েছেন, আবু তালেব মনা, আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ ভোট, চতুর্থ হয়েছেন গুরুদাশ পাল খেঁজুর গাছ প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো: রুবেল ও কোষাধ্যক্ষ মো: তৈয়ব আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ