তাজা খবর
বিজ্ঞাপন

পারিবারিক কলহের জেরে বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাই খু/ন

Desk Editor ৫ দিন আগে | ১০:৫০ PM

পারিবারিক কলহের জেরে বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাই খু/ন

মোঃ আব্দুল আলীম ,জেলা প্রতিনিধি ,বগুড়া ।

বগুড়ায় শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে রাকিবুল হাসান বকুল (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপ-িয়ে হত-্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদরের ঝোপগাড়ী এলাকা থেকে তার মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।


নি-হত রাকিবুল হাসান সদর উপজেলার নিশিন্দারা উত্তর পাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে রাকিবুল ঝোপগাড়ী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি তাঁর শ্বশুরকে মা-রধর করেন।

বিজ্ঞাপন

এতে তাঁর শ্বশুর গুরুতর আহত হন। শ্বশুরকে মা-রধরের ঘটনার পর পরিবারের অন্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলের গলায় আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক-্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত-্যু হয়। পরে খবর পেয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ি ও এসআরবি এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর-দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত-্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, নি-হতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ