প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিলেটের হুমায়ুন কবির
সেলিম মাহবুবঃ
বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে
শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া ২ জনের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।
এর আগে, মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, ‘কৌশলগত স্বকীয়তা’ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পররাষ্ট্রনীতি বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বর্তমান সরকারের এই আন্তর্জাতিক রূপরেখাকে বিশ্বমঞ্চে কার্যকরভাবে রূপ দেওয়া এবং ঢাকার অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে মূল কারিগর হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। মূলত হুমায়ূন কবিরের গতিশীল নেতৃত্বে
বিশ্ব রাজনীতি ও ভূ-অর্থনীতির জটিল সমীকরণে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ এখন নতুন আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের দূরদর্শী নেতৃত্বের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এখন অনেকটাই সংহত।