তাজা খবর
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে জনতার ঢল, উৎসবমুখর পদ্মা সেতু এলাকা

Liton mahmud ১৫ দিন আগে | ০১:৩১ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভোর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। তাকে একনজর দেখতে পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকা, এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

 

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) ভোর রাত থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে মাওয়া প্রান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাওয়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

 

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মাঝেও বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

 

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর এ সফর পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে নেতাকর্মীরা তাঁর প্রতি আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ