তাজা খবর
বিজ্ঞাপন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার

Nayem Hasan Nirob Sirajganj 1 hour আগে | ০৬:৩৯ PM

 

*প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার*

আগামী ৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিযোগিতার ভেন্যু ও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রতিযোগিতা চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

 

বিজ্ঞাপন

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো. রইছ উদ্দিন; -পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুসসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ