তাজা খবর
বিজ্ঞাপন

বাকৃবির শাহজালাল হলে শুরু হলো ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’

Desk Editor 3 hours আগে | ১২:০৭ AM

বাকৃবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল প্রাঙ্গণে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

পড়াশুনার পাশাপাশি হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার তাগিদে এ প্রতিযোগিতার আয়োজন করেছে শাহজালাল হল প্রশাসন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’ শাহজালাল হলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং হলকেন্দ্রিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, টুর্নামেন্টকে কেন্দ্র করে হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শাহজালাল হল প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান। তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় স্বাগত বক্তব্যে মোঃ আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও ইতিবাচক শিক্ষাঙ্গন গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়জীবন কেবল শ্রেণিকক্ষ, পরীক্ষা কিংবা একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময়টিই একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়। ক্যাম্পাসে এমন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করে এবং আবাসিক হলের শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ে একটি প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকশিত হবে। পাশাপাশি পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং হলকেন্দ্রিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশও গড়ে উঠছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ