তাজা খবর
বিজ্ঞাপন

বান্দরবানে খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান

Nayem Hasan Nirob Sirajganj ৪ দিন আগে | ১০:১৫ PM

বান্দরবানে খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান

বান্দরবান থেকে খবর টিভির প্রতিনিধি মুহাম্মদ আলীর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত।

বান্দরবানের খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা ঢাকা, ২৪ জুলাই ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। আজ (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পীকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সওদাগর।
প্রধান অতিথি ছিলেন এস. এম. মনজুরুল হক, প্রশাসক,বান্দরবান পৌরসভা।
প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুূদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা এমদাদুল্লাহ, মুহাম্মদ নাছির উদ্দিন ও আবদুল মাবুদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ এখলাছুল হক আল-মঈন।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম।

আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ