তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে ১০০ বোতল বি’দে’শি ম’দ’স’হ ৩ জন আটক ও প্রাইভেটকার জব্দ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহ মহানগরীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে ১০০ বোতল অবৈধ বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে এবং মা-দক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর শম্ভুগঞ্জ কালিবাড়ি নয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই চালান-টি উদ্ধার করে। আটককৃত ব্যক্তিরা হলেন নাজমুল হাসান, কামাল এবং আনোয়ার।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত বা বহিরাঞ্চল থেকে অবৈধ বিদেশি মদের একটি বড় চালান প্রাইভেটকারযোগে ময়মনসিংহ শহরের দিকে আসছে এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদ জেলা গোয়েন্দা পুলিশের কাছে আসে। উক্ত খবরের ভিত্তিতে ডিবির একটি বিশেষ চৌকস টিম তাৎক্ষণিকভাবে শম্ভুগঞ্জ কালিবাড়ি নয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে একটি সন্দেহভাজন প্রাইভেটকার ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ সেটির গতিরোধ করে। এরপর গাড়িতে ব্যাপক তল্ল-াশি চালিয়ে চালকের আসন ও পেছনের বিশেষ কৌশলে রাখা ১০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিন মা-দক কারবারিকে আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মা-দক কেনাবেচা ও পরিবহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সাথে মা-দকের মূল সরবরাহকারী ও নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করতে তাদের তদন্ত জোরদার করা হয়েছে এবং মা-দকমুক্ত শহর গঠনে জেলাজুড়ে গোয়েন্দা পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ