তাজা খবর
বিজ্ঞাপন

ব-ালুখেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, তথ্যদাতাকে ৫০ হাজার টাকা দেবেন এমপি সালাম আজাদ।

Liton mahmud 3 hours আগে | ০৮:০২ PM

পদ্মা নদীতে অবৈধভাবে ব-ালু উত্তোলন ও ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেছেন, পদ্মা নদীতে ব-ালু কাটার সময় কোনো অবৈধ ড্রেজার বা এর সঙ্গে জড়িত চক্রকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে কিংবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারলে তিনি ব্যক্তিগতভাবে নিজ পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন।

বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লৌহজং উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে ব-ালু উত্তোলন করছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে এবং নদীপাড়ের জনপদ, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, পদ্মাপাড়ে ব-ালুখেকোদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যে বা যারা পদ্মা নদীতে অবৈধভাবে ব-ালু কাটার সময় ড্রেজার ও সংশ্লিষ্ট অসাধু চক্রকে ধরিয়ে দিতে পারবেন অথবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করবেন, তাকে আমার নিজ পকেট থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পদ্মা নদীকে অবৈধ ড্রেজারমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ