বিমান বাহিনী প্রধানের সাথে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর সৌজন্য সাক্ষাৎ।
ডেস্ক রিপোর্ট খবর টিভি:
অদ্য ০৭ অক্টোবর ২০২৬ (বুধবার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম, বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও পেশাদারিত্বের সম্পর্কের বহিঃপ্রকাশ।