তাজা খবর
বিজ্ঞাপন

বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়ে চলে গেল মা, পুলিশ হেফাজতে বাবা।

Desk Editor ১৪ দিন আগে | ০৫:০৬ PM

বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়ে চলে গেল মা, পুলিশ হেফাজতে বাবা।

 

ডেস্ক রিপোর্ট :

 

কুমিল্লার দেবিদ্বার স্কয়ার হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে বাবার হাতে তুলে দিয়ে মা চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে নবজাতকের বাবা মো. মমিনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে লিজা আক্তার নামে এক নারী দেবিদ্বার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন তিনি। বিকেল ৪টার দিকে নবজাতককে তার বাবা মো. মমিনের হাতে তুলে দিয়ে তিনি হাসপাতাল থেকে চলে যান।

 

বিজ্ঞাপন

জানা যায়, লিজা আক্তার ও মো. মমিনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে লিজা আক্তার গর্ভবতী হন। তবে পরিবারের পক্ষ থেকে এ সম্পর্ক ও সন্তান গ্রহণ না করার বিষয়টি জানা গেছে।

 

নবজাতকের মা লিজা আক্তার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের কবির হোসেনের মেয়ে। আর নবজাতকের বাবা হিসেবে পরিচয় দেওয়া মো. মমিন (২৪) একই এলাকার সাজু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

 

এদিকে রবিবার রাত ৮টার দিকে মো. মমিনকে পুলিশ আটক করে।

 

বিজ্ঞাপন

বর্তমানে নবজাতকটি দেবিদ্বার স্কয়ার হাসপাতালেই রয়েছে।

 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন বলেন, ❝শি-শু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ যদি শি-শুটিকে নিতে চান, তাহলে পরিবারের কাছে দেওয়া হবে। আর পরিবার যদি শি-শুটিকে নিতে না চায়, তাহলে আমরা শি-শুটিকে সরকারি হেফাজতে নেব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ