তাজা খবর
বিজ্ঞাপন

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Nayem Hasan Nirob Sirajganj ৪৪ দিন আগে | ০৬:০৫ PM

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
…………………………………………………………………..

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟑𝟎 𝐉𝐮𝐥𝐲, 𝟐𝟎𝟐𝟔]

ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬ খ্রিঃ) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

বিজ্ঞাপন

উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাজ্জাদ হোসেন সরদার, আর আই, পুলিশ লাইন্স, ভোলা।

প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

একই সাথে তিনি ভোলা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ দমনে এবং সাধারণ মানুষকে দ্রুত ও নির্বিঘ্নে আইনি সেবা প্রদান করতে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ভোলা জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডি আই ও-১, জেলা বিশেষ শাখা (ডিএসবি), কোর্ট পুলিশ পরিদর্শক, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণসহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ