### মনোহরদীতে ইভটিজিং, ব-াল্যবিবাহ ও মা-দকমুক্ত সমাজ গঠনে সমাবেশ
মো. তাজুল ইসলাম বাদল । মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদির মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে
ইভটিজিং, ব-াল্যবিবাহ ও মা-দকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মনোহরদী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খ. ম. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহীনুর রহমান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম বাবুল মোল্লা, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য মাহামুদুর রহমান তপন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সামসুল ইসলাম নাজিমসহ অন্য অতিথিরা।
বক্তারা বলেন, ইভটিজিং, ব-াল্যবিবাহ ও মা-দকাসক্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও মা-দকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।