তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে ডিবি ও পুলিশের যৌথ অভিযান ​সক্রিয় ৪ ছিনতাইকারী গ্র -ফ-তা-র

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে ছিনতাই চক্র দমনে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের এক সমন্বিত অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর র্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় এই বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও চুরি, ছিনতাই ও মা-দকসহ একাধিক অপরাধের মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এই নিয়মিত ও কঠোর তৎপরতায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ