তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু; শেষ দিনে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা

Desk Editor ৩১ দিন আগে | ০১:১২ AM

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু; শেষ দিনে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা

 

ময়মনসিংহ প্রতিনিধি , অনিক কুমার পাল মৃন্ময়

 

বিজ্ঞাপন

নগরীর টাউনহল সংলগ্ন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে বর্ণাঢ্য বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল বয়সী বইপ্রেমী ও দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকছে। এই আয়োজন চলবে আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত।স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় বিভিন্ন রুচিশীল ও সৃজনশীল বইয়ের পসরা সাজিয়ে বসেছেন আয়োজকরা। বই বিক্রয়ের পাশাপাশি তরুণ প্রজন্মকে বই পড়া ও শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উৎসবের শেষ দিন আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টায় মেলা প্রাঙ্গণে এক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থানীয় খুদে ও উদীয়মান আবৃত্তিশিল্পীদের মেধা বিকাশের সুযোগ করে দিতেই এই বিশেষ আয়োজন।

বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, সাহিত্য অনুরাগী ও সাধারণ পাঠকদের সুবিধার্থে প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে মেলা চালুর ব্যবস্থা রাখা হয়েছে। এলাকার সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে স্থানীয় সর্বস্তরের জনগণকে পরিবারসহ মেলায় উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ