ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেছেন- মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসন কার্যক্রম সমানভাবে গুরুত্বপূর্ণ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তুলতে কাজ করছে জেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কা” রা”ব”ন্দী”দের পুনর্বাসনের লক্ষ্যে
“মাদ”কা” সক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিশেষ কাউন্সিলিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। এসময় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।
ময়মনসিংহ জেলা প্রশাসন এর নিদের্শক্রমে জেলাী কেন্দ্রীয় কারাগার এবং মা”দকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত উক্ত কাউন্সিলিং সেশন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বলেন—কারাগারকে কেবল একটি শাস্তিমূলক বন্দিশালা নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলতে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসনের । তিনি বলেন এই উদ্যোগের প্রধান লক্ষ্য মাদকাসক্ত কারাবন্দীদের মা” দকের কুফল সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটানো।
এর মাধ্যমে বন্দীদের অপরাধের পথ থেকে সরিয়ে, সুস্থ মানসিকতা তৈরি করে এবং প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ দিয়ে মুক্তির পর পরিবার এবং সমাজে একটি স্বাভাবিক ও মা” দকমুক্ত জীবন যাপনের আলোয় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকাসক্তি কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার ও সমাজের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাই মাদকাসক্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যথাযথ চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষেও জেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক সাইফুর রহমান।।