মাধবপুরে বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি)র সভাপতি নির্বাচিত হলেন, সাংবাদিক এস এম শামীম আহমেদ।
হবিগন্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি-এসএমসি’র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস এম শামীম আহমেদ।
তিনি জাতীয় দৈনিক _পল্লী বাংলা_’র স্টাফ রিপোর্টার এবং _হবিগঞ্জ দর্পণ_ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি অনুষ্ঠিত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব পাওয়ার পর তিনি কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত সভাপতি এস এম শামীম আহমেদ বলেন, ❝আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নতি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কমিটির সবাইকে নিয়ে একযোগে কাজ করব ইনশাআল্লাহ।
- এসময় কমিটির অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।