তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনের মৃত-্যু

Liton mahmud ৩১ দিন আগে | ০৮:৪১ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন আর নেই।

রোববার ভোর ৪টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত-্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার ওয়ারীতে তাঁর বাসভবনসংলগ্ন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জোহরের নামাজের পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় সাহাবা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জানাজায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে ঢাকার জুরাইন কবরস্থানে দা-ফন করা হয়।

অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন ১৯৬৩ সালে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণআন্দোলনে তিনি জগন্নাথ কলেজের ছাত্রনেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তিনি জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং লৌহজং থানা মুক্তিবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ২৬ অক্টোবর ঐতিহাসিক গোয়ালীমান্দ্রা যুদ্ধ সংঘটিত হয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা ঢালী মোয়াজ্জেম হোসেন মুক্তিযুদ্ধের চেতনা প্রসারে কাজ করে গেছেন। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ৬৩ জন মুক্তিযোদ্ধার নামসংবলিত ‘মুক্তিযোদ্ধা ফলক’ উদ্বোধন করেন তিনি।

তাঁর মৃত-্যুতে লৌহজংয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ